উত্তরদিনাজপুর

বাহুবলী টু-র মাহেশমতী রাজপ্রাসাদের আদলে তৈরি হয়েছে রায়গঞ্জের পূর্ব নেতাজীপল্লীর বিপিএস ক্লাবের শ্যামাপুজোর মন্ডপ।

সিনেমা হলের পর্দায় দেখেছেন বাহুবলী টু এর মাহেশমতী রাজপ্রাসাদ। এবার কি আপনি যেতে চান সেই মাহেশমতী রাজপ্রাসাদে। তবে আপনাকে আসতেই হবে রায়গঞ্জ শহরের পূর্ব নেতাজীপল্লীর বিপিএস ক্লাবের শ্যামাপুজোর মন্ডপে। উপভোগ করবেন মাহেশমতী রাজপ্রাসাদের দৃশ্যপট। রায়গঞ্জ শহরের শ্যামাপুজোগুলির মধ্যে বরাবরই চমক দিয়ে থাকে পুর্ব নেতাজীপল্লীর বিপিএস ক্লাবের শ্যামাপুজো কমিটি। এবারে তাদের শ্যামাপুজো ৩২ তম বর্ষে পদার্পণ করল। নবদ্বীপের কারিগরদের তৈরি হোগলা পাতা আর প্লাই দিয়ে নির্মান করা হয়েছে বাহুবলি টু এর মাহেশমতী আস্ত রাজপ্রাসাদ। সাথে রয়েছে চন্দননগরের আলোকসজ্জা। এখানে মায়ের চণ্ডী রূপ তুলে ধরা হয়েছে। পুজো মণ্ডপে দর্শকদের ভির ছিল চোখে পরার মতো।